Monday, June 22, 2026
35.3 C
Kolkata

তৃণমূল কংগ্রেসে যোগদান সমাবেশের আয়োজন মালদা কলেজে

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা, মালদা: গোটা ভারতবর্ষে ১০ লক্ষ যুবক-যুবতী ইচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক প্লাটফর্মে তৃণমূলের হয়ে কাজ করার। তারই প্রক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামে এক যোগদান সমাবেশে অংশ নিয়ে এই কথা বললেন রাজ্যসভার সাংসদ কথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। উল্লেখ্য এদিন মালদা কলেজ অডিটরিয়ামে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই বিশাল যোগদান সমাবেশের আয়োজন করা হয়েছিল। যেখানে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে। দলত্যাগীদের দলীয় পতাকা তুলে দেন সভানেত্রী মৌসম বেনজির নূর এবং যুব সভাপতি প্রসেনজিৎ দাস। তার পূর্বে এদিন মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে দলে দলে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা মিছিল করতে করতে মালদা কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান সম্প্রতি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে বিজেপি ছেড়ে কয়েকজন তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে সেখানে তিনি কথা দিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই কাতারে কাতারে মানুষ তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করবে তারই ফল স্বরূপ আজকের এই যোগদান।

Hot this week

শিক্ষাবিদ সোহরাওয়ার্দির নাম মুছে কলকাতার রাস্তার নয়া নামকরণ! ইতিহাস বিকৃতির অভিযোগ সেলিমের

কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে...

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Related Articles

Popular Categories