Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

থানার ওসি-কে বদলির হুমকি! অবশেষে কান্দি আদালতে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের

এনবিটিভি ডেস্কঃ  সোমবার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন। এদিন কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই আত্মসমর্পণ।

উল্লেখ্য, ভরতপুর ব্লক অফিস মোড়ের দলীয় কার্যালয়ের একটি বৈঠকে থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে বদলির হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এরপরেই ২৬ ডিসেম্বর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ওসি একটি স্বতঃপ্রণোদিত মামলা করেন। আর সেই মামলার জেরেই বিধায়কের এই আত্মসমর্পণ।  

প্রসঙ্গত, ২৬শে ডিসেম্বরের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, “তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওসি রাজু মুখার্জির উদ্দেশে বলেন, ‘ওসি থাকার ইচ্ছা থাকলে দালালি বন্ধ করতে হবে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে বাধ্য করাব এখান থেকে তল্পি গোটাতে।”

এই মন্তব্যের কারণে বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ও জামিন-অযোগ্য ধারায় ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় মামলা দায়ের করেন। এই মামলাতেই জামিনের জন্য এদিন কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।

আদালত সূত্রে জানা গিয়েছে যে, এদিন ১০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন নিলেন বিধায়ক হুমায়ুন কবির। এই মামলার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের চলতি বছরের আগামী ৩১ শে মার্চে পরবর্তী শুনানি রয়েছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories