Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির লকডাউন পাঠশালা স্বীকৃতি পেলো সর্বভারতীয় স্তরে

কলকাতা: একটি সর্বভারতীয় শিক্ষাসংক্রান্ত ম্যাগাজিনের তরফে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যায় ত্রিশ জন সর্বভারতীয় স্তরের শিক্ষাবিদের সাথে অশোক রুদ্রর নেতৃত্বে লকডাউন পাঠশালাকে করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার সময় পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য রূপালি রেখা ও ক্রিয়েটিভ কর্মসূচির স্বীকৃতি দিলো।

উল্লেখ্য, দেশের একমাত্র কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠনের কার্যক্রম, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির লকডাউন পাঠশালাতে সারা রাজ্যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকাদের প্রায় একহাজার দল গড়ে শিক্ষার্থীদের বাড়ীতে শিক্ষা পৌঁছে দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছিল। এই কর্মসূচি করোনাকালে শিক্ষা ক্ষেত্রে রূপালি দিশা হিসাবে চিহ্নিত করে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র কে এই ত্রিশজন দেশের ক্রিয়েটিভ শিক্ষাবিদের মধ্যে জায়গা দেওয়া হয়েছে একমাত্র রাজনীতিবিদ শিক্ষক হিসাবে। সংগঠনের রাজ্য সভাপতি ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্নেহধন্য অশোক রুদ্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিশা দেখানো কর্মসূচি হিসাবে তাদের সংগঠনের শিক্ষক শিক্ষিকারা লকডাউন পাঠশালার মাধ্যমে আগেই দুয়ারে শিক্ষা পৌঁছে দিতে সফল হয়েছে। এছাড়াও ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে ক্রীড়া ও পুষ্টি সামগ্রী বিতরণ- সহ বিভিন্ন কার্যক্রম শিক্ষক শিক্ষিকারা নিয়েছিলো বলে জানান।

তিনি কর্মসূচি সফলভাবে রূপায়নের জন্য অভিষেক ব্যানার্জী,তত্কালীন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী মহাশয়ের পাশাপাশি সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্ব ও সাধারণ শিক্ষক শিক্ষিকাদের সাথে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরও ধন্যবাদ জানান।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories