Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

জোর পূর্বক হোয়াইট হাউস দখল ট্রাম্প অনুগামীদের, গোপন সুরঙ্গ থেকে পালিয়ে বাঁচলেন সিনেটররা

নিউজ ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন। কিন্তু, এটাকে মেনে নিতে পারেননি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারংবারই বলে আসছেন, ভোটের কারচুপির কথা। এ নিয়ে উচ্চ আদালত পর্যন্তও গিয়েছিলেন তিনি। কিন্তু অবশেষে আমেরিকার নব প্রেসিডেন্ট হিসাবে সব বাধা পেরিয়ে গিয়েছেন বাইডেন। এবার উপায়ান্তর না দেখে ট্রাম্প সমর্থকরা অভিযান চালায় হোয়াইট হাউসে।

গত কয়েকদিন ধরেই চলছে এই বিধ্বস্ততা। এবারে জোরপূর্বক হোয়াইট হাউসে প্রবেশ করেন ট্রাম্প সর্মথকরা। এই বিষয়টাকে মেনে নিতে পারেননি নব প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্প সমর্থকদের তীব্র নিন্দা জানাতে গিয়ে বলেন,” আমি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর্জি জানাচ্ছি যে, এই হিংসাত্মক কার্যকলাপ গুলো বন্ধ করা হোক”।

বুধবার ক্যাপিটাল বিল্ডিং এ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেট এর মধ্যে বৈঠক চলছিল। এমত অবস্থায়, হোয়াইট হাউসে অভিযান চালায় ট্রাম্প সর্মথকরা। রীতিমতো জোরপূর্বক প্রবেশও করেন তারা। গত কিছুদিন আগেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে জানান যে, এই বৈঠকে যে রায়ই হোক না কেন আমি তা মেনে নেব না।

এটা রীতিমতো গোঁয়ার্তুমির লক্ষণ। ট্রাম্পের এই ভাষণ ও তার সমর্থকদের এই উন্মত্ত বিক্ষোভ প্রবল সমালোচনায় মুখোমুখি হয়েছে। এটা কোন বিক্ষোভ নয় বলে জানান নব প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, বুধবার নিছক প্রতিবাদের নাম করে হোয়াইট হাউসের জানালা-দরজা ভাঙচুর করে ভিতরে প্রবেশ করেছিল তারা। এবং ভিতরে থাকা কর্মকর্তাদের ও রীতিমতো প্রাণ সংশয় ঘটিয়ে দিয়েছিল তারা,বলে দাবি করেন বাইডেন। গোপন সুরঙ্গ থেকে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন সিনেটররা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories