বিশ্বজুড়ে ১০০ জন মুসলিম বুদ্ধিজীবী এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে অভিহিত করেছেন। বিবৃতিতে তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে মুসলিমদের ভূমি দখল, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে।
বিশ্বজুড়ে মুসলিম বুদ্ধিজীবীর একাংশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়্যেদ আলী খামেনেয়ীর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা খামেনিকে ইসলামি মর্যাদার প্রতীক, জ্ঞান, সাহস এবং দূরদর্শিতার সঙ্গে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি হিসেবে সম্মান জানিয়েছেন। তারা আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের জয় প্রমাণ করে, আমেরিকা ও ইসরায়েলের আধিপত্যের যুগ শেষ হতে চলেছে।


