Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইয়াহুদীরা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতকতা করেছে নির্বাচনে, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

নিউজ ডেস্ক : ইয়াহুদী রাষ্ট্র ইসরাইলের রাজধানী জোরপূর্বক জেরুজালেমে স্থানান্তর করতে বিশ্বের অধিকাংশ দেশকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডিল অফ দ্যা সেঞ্চুরির মাধ্যমে জেরুজালেমে ইসরাইলের হাতে তুলে দিতে অনেক দৌড়ঝাঁপ করেছিলেন পূর্বতন এই মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও বিভিন্ন সময়ে নিঃশর্তে ইসরাইলের পাশে দাঁড়ানোর পরেও মার্কিন ইয়াহুদীরা তাকে ভোট দেননি। এই জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার অভিযোগ আমেরিকার ইয়াহুদীরা ইসরাইলকে যথেষ্ট ভালোবাসে না।

ব্রুকলিনভিত্তিক কট্টরপন্থি ইহুদিদের সাপ্তাহিক ম্যাগাজিন এএমআইকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকান ইহুদিদের তীব্র সমালোচনা করে বলেন, ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও যুক্তরাষ্ট্রের ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি। এই জন্য ইয়াহুদীদের পরোক্ষে অকৃতজ্ঞ এবং বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেন তিনি।

তার শাসনামলে ইসরাইলের পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এবং ইহুদিরা তাকে সেভাবে ভোট না দেওয়ায় অবাক হওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার বিশ্বাস— আমি মনে হয় মাত্র ২৫ শতাংশ ইহুদির ভোট পেয়েছি। এটি কোনো কথা?

উল্লেখ্য, ট্রাম্প নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পরে ট্রাম্প প্রথমে নির্বাচনে প্রচুর রিগিং এবং কারচুপির অভিযোগ করে ফলাফল মেনে নিতে অস্বীকার করেন। পরে তা মেনে নিলেও বিভিন্ন সময়ে তিনি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন যে তার কাছে স্বচ্ছ ছিল না তা বুঝিয়ে দেন। এবার তিনি ইয়াহুদীদের নিশানা করলেন তার হারের জন্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories