Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিদ্যাধরী নদীর গ্রাসে ন্যাজাটের গাজীখালী শিশু উদ্যান

শামিম মোল্যা, বসিরহাটঃ বিদ্যাধরী নদীর গ্রাসে সন্দেশখালির ন্যাজাটের গাজীখালি শিশু উদ্যান। বাম আমলে গড়ে ওঠা শিশু উদ্যানটির আবস্থা একেবারেই শোচনীয়। শিশু উদ্যানটির নদীর পাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় ধীরে ধীরে সেটিও নদীবক্ষে বিলীন হচ্ছে ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির, ন্যাজাটে বাম আমলে গড়ে উঠেছিল এই শিশু উদ্যানটি। বিদ্যাধরী নদীর তীরে গড়ে ওঠা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রত্যান্ত এলাকার মানুষ অবসরে সময় কাটাতো, শিশুরা খেলত। কিন্তু কালের প্রবাহে অবহেলা অযত্নে বিদ্যাধরী নদীর তীরে গড়ে ওঠা শিশু উদ্যান কালস্রোতে মিশে যেতে চলেছে নদীর গতিপথে। উদ্যানটির কতকগুলি পিলার এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তার বেশিরভাগই ভাঙাচোরা। কোনও কোনও অংশ ভেঙে গিয়ে তলিয়ে গিয়েছে। ঢেউয়ের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে ইটের পাঁজর।

চারিদিকে ছড়িয়ে ছটিয়ে আছে আশেপাশে অবহেলা অযত্নে ধুলোয় পরিপূর্ণ শিশুদের খেলার অবয়ব যা খেলারও অযোগ্য হয়ে পড়েছে। ভবঘুরে আর বাউণ্ডুলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। ফলে নিরাপত্তাহীনতায় থাকেন এখানে আসা ভ্রমণকারী।
এ বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমরা খুবই দ্রুত শিশু উদ্যানটি সাজিয়ে তুলবো। এর জন্য নদী পার টি নতুনভাবে বাঁধানো হবে । এবং বড় আকারে উদ্যানটি তৈরির প্রকল্পনা আছে আমাদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories