Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

৭৫০ টন মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে তুর্কি ট্রেন

৭৫০ টন জরুরি মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে পৌঁছেছে তুরস্কের একটি বিশেষ ট্রেন। সোমবার তুরস্কের এ ট্রেনটি আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে পৌঁছে।ত্রাণ ও মানবিক সাহায্যের বিষয়ে দায়িত্ব পালন করা তুরস্কের সরকারি প্রতিষ্ঠান ‘টিআইকেএ’ (তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা) জানিয়েছে, সোমবার আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সিহাদ এরগিনে ও আফগান সরকারের কর্মকর্তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সাহায্য বহনকারী ট্রেনটিকে গ্রহণ করেন।তুরস্কের ওই সরকারি সংস্থা থেকে আরো বলা হয়েছে, তুরস্কের দেয়া এ মানবিক সাহায্য আফগানিস্তানের সকল প্রদেশে (মোট ৩৪ প্রদেশে) বণ্টন করে দেয়া হবে।গত মাসে তুরস্কের রাজধানী আঙ্করা থেকে এ ট্রেনটি ছাড়ে। এ ট্রেনটি ইরান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে ৪ হাজার ১৬৪ কি.মি. (৩ হাজার ৫৯০ মাইল) ভ্রমণ করে আফগানিস্তানে পৌঁছে। তুরস্কের এ ট্রেনটি আফগানিস্তানে পৌঁছতে ১২ দিন সময় নিয়েছে।তুরস্কের ১১টি মানবিক সংগঠন দেশটির সরকার পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) আওতায় এ মানবিক সাহায্য পাঠিয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories