Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভাঙড়ে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতারের ১৭ দিন পর জেল থেকে মুক্তি পেলেন ২৫ জন আইএসএফ কর্মী

এনবিটিভি ডেস্কঃ গত ৭ নভেম্বর ভাঙড়ে পুলিশের উপর আক্রমনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের। রাখা হয় বারুইপুর সেন্ট্রাল জেলে। বুধবার জেল থেকে ছেড়ে দেওয়া হল ওই ২৫ জন আইএসএফ কর্মীকে।

উল্লেখ্য, ৭ নভেম্বর ভাঙড়ের ভোজেরহাট মাঠে এক ধর্মীয় সভার আয়োজন করে আব্বাস সিদ্দিকীর অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাতুল জামাত । ওই মাঠে একইদিনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কথা ঘোষণা করে তৃণমূলও। এই নিয়েই ঘটনার সূত্রপাত। ধর্মীয় সভায় আব্বাস সিদ্দিকীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে রাস্তাতেই সভা করেন তিনি। তারপরও সভায় কাদানে গ্যাস ও ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই। রণক্ষেত্র চেহারা নেয় পুরো এলাকা। তারপর আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগ তুলে বেশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

বুধবার ওই অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দেওয়া হল। জেল থেকে বেরিয়েই ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাঁদের। জেল থেকে মুক্তি পেয়ে খুশির মধ্যেও নিজেদের নির্দোষ দাবি করেন ওই আইএসএফ কর্মীরা।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories