Friday, March 6, 2026
32.6 C
Kolkata

সাগরপাড়ায় পদ্মার জলে ডুবে মৃত্যু ২ শিশুর

সাগরপাড়াঃ ফের শিশুর মৃত্যু মুর্শিদাবাদে।সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের সীতানগর ২০ নম্বর গ্রামে পদ্মার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুর।মৃত দুই শিশুর নাম আফরিনা খাতুন (৭)ও আলতাফন খাতুন (১২)।

পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিশু গ্রামের পাশেই পদ্মা নদীতে খেলার জন্য কাঁদা আনতে গিয়েছিল। পদ্মা নদীতে ডোঙায় চেপে তারা দুজনে খেলা করছিল। সেই সময় হঠাৎ ডোঙা উল্টে যায়। প্রথমে আফরিনা খাতুন জলে পড়ে যায়। তারপর তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় আলতাফন খাতুন। সঙ্গে সঙ্গে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাদের। ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃত শিশুর পরিবারের লোকজনের সঙ্গে পোস্ট মর্টেমের কথা বললে পরিবারের সদস্যরা তা করাতে অস্বীকার করেন। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories