Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

অজানা জ্বরে আরোও দুই শিশুর মৃত্যু মালদহে

গোলাম হাবিব, মালদাঃ জ্বরে আরও দুই শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে মালদহে মোট ৫ শিশুর মৃত্যু হল। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ  মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের যাওয়ার কথা। পরে সেখানকার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি দেখভাল করবেন। ইতিমধ্যেই এ ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তার একটি SOP তৈরি করেছে স্বাস্থ্যদপ্তর। তা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা মালদহ মেডিক্যাল কলেজে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভরতি হয়েছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, নয় মাসের ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। নাম আসমা খাতুন। অসুস্থতা বাড়তে থাকায় নিকটবর্তী মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধে ৬টার একটু আগে মারা যায় সে। এদিকে শুক্রবার সকালেও আর এক শিশুর মৃত্যু হয়। ভূতনির বাসিন্দা ৬ মাসের ওই শিশুটির নাম দেব মণ্ডল।

মালদহ মেডিক্যাল কলেজের শিশুবিভাগের প্রধান ডাক্তার সুষমা সাউ জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এই হাসপাতালে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ১৫ তারিখ দু’জন এবং ১৬ তারিখ ২ শিশুর প্রাণহানি ঘটেছে। তবে আতঙ্কের কিছু নেই। সরকারি নির্দেশ অনুযায়ী সকলের চিকিৎসা চলছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories