Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

EURO 2020: অতিরিক্ত সময়ে ফয়সালা, সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক: গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক স্টেডিয়াম ইউক্রেন কোচ আন্দ্রে শেভচেঙ্কোর কাছে খুব পয়া নয়। এই মাঠে খেলোয়াড় জীবনে স্কটিশদের কাছে ১-৩ হেরেছিলেন। কিন্তু কোচ হিসাবে ভাগ্য বদলে গেল তাঁর। জিতে অতীতের দুঃখ ভুলে গেলেন তিনি।

সেই মাঠেই মঙ্গলবার রাতে কোচ হিসেবে ৫০তম ম্যাচে সফল শেভচেঙ্কো। ২-১ গোলে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তাঁর দল।

২৭ মিনিটে সুইডেন বক্সে ইয়ারমোলেঙ্কোর পা ঘুরে বল আসে অরক্ষিত থাকা জিনচেঙ্কোর কাছে। জোরালো শটে তিনি এগিয়ে দেন ইউক্রেনকে। ৪৩ মিনিটে সুইডেনের আলেকজান্দার ইসাকের থেকে বল পেয়ে ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরান এমিল ফর্সবার্গ।

বিরতির পরেই গোলের জন্য মরিয়া হয় সুইডেন। এই সময় দু’বার পোস্টে লেগে ফেরে ফর্সবার্গের শট। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে সুইডেনের মার্কাস ড্যানিয়েলসন ইউক্রেনের আর্তেম বেসেডিনকে ফাউল করে লাল কার্ড দেখলে শেষ ২২ মিনিট ১০ জনে খেলতে হয় সুইডেনকে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জিনচেঙ্কোর ক্রসে মাথা ছুঁয়ে ইউক্রেনকে জয় এনে দেন আর্তেম দভবিক। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই সেই লড়াই যে সহজ হবেনা তা বলাই বাহুল্য।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories