Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

রাশিয়া সীমান্তে প্রথমবারের মতো নিহত ইউক্রেনের সেনা

রাশিয়া এবং ইউক্রেনের উত্তেজনার মধ্যেই দুপক্ষের মধ্যে যুদ্ধ আবহে শনিবার প্রথমবারের মতো ইউক্রেনের কোনো সেনার মৃত্যুর খবর পাওয়া গেল। ওই সেনা নিহত হওয়ার ঘটনায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দিকেই অভিযোগ তুলেছে ইউক্রেন।সম্প্রতি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলা বাড়তে শুরু করেছে। এতে ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কা আরও বাড়বে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। বিচ্ছিন্নতাবাদীরা সে সময় অভিযোগ করেছিল যে, তাদের ওই অঞ্চলে কামানের গোলা, গ্রেনেড এবং মেশিনগান ব্যবহার করে চার দফায় হামলা চালানো হয়েছে।পূর্ব ইউক্রেনের জয়েন্ট মিলিটারি কমান্ড বলেন, রাশিয়ার সীমান্তের কাছে দুটি চলমান বিরোধপূর্ণ অঞ্চলে এক সেনা মারাত্মক আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়।এদিকে ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, শুক্রবার বেশ কয়েক দফা হামলায় তাদের দুই কর্মী আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা ৮২ এবং ১২০ মিলিমিটার-ক্যালিবার কামানের গোলা ব্যবহার করেছে। এর আগে যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ ধরনের কামানের গোলা ব্যবহার নিষিদ্ধ করা হয়।ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জনবহুল কেন্দ্রে কামানের গোলা ছুড়েছে বিদ্রোহী যোদ্ধারা। তারা তাদের আর্টিলারি সিস্টেম আবাসিক বাড়ি-ঘরের কাছে স্থাপন করেছে।সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, এভাবেই আমাদের শত্রুরা আমাদেরকে পাল্টা হামলার জন্য উসকে দিচ্ছে। বিদ্রোহীরা বেসামরিকদের ওপর কামানের গোলা ছুড়েছে বলে অভিযোগ করা হয়। এর পেছনে রাশিয়ার হাত রয়েছে বলেও দাবি করা হয়।এদিকে আনুষ্ঠানিকভাবে ওই সংঘাতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। একে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে তারা।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories