Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক জাতিসঙ্ঘের

ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই এলাকায় শান্তি বজায় রাখতে সেনা মোতায়েন করা হবে।যুক্তরাষ্ট্র বলেছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার অপ্রীতিকর লঙ্ঘন। এ বিষয়ে ইউক্রেন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের যে জরুরি বৈঠক আহ্বান করেছে তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে বন্ধ দরজার পরিবর্তে একটি উন্মুক্ত আলোচনা হবে।ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেস্ক এবং লুগানস্কে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়ার জন্য পশ্চিমা দেশগুলি বারবার রাশিয়াকে সতর্ক করেছে। কারণ এটি হবে ‘মিনস্ক’ শান্তি চুক্তির সুষ্ট লঙ্ঘন এবং এই এলাকার চাল মিলিয়ন মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া।সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রাশিয়া। পশ্চিমাদের শঙ্কা, ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাবে রাশিয়া। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories