Monday, August 3, 2026
28.2 C
Kolkata

দেশের যুবসমাজকে বেকারত্ব ছাড়া আর কী দিয়েছেন, মোদিকে একহাত নুসরতের

এনবিটিভি ডেস্ক: দেশের যুবসমাজকে বেকারত্ব ছাড়া কী দিয়েছেন? করোনা পরিস্থিতিতে রেকর্ড সংখ্যক বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

“ভারতের এত বড় যুবসমাজ, তাঁদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ব্যবস্থা করেছেন? বেকারত্ব!” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটে ট্যাগ করে লিখলেন নুসরত।

শুধু তাই নয়, নুসরত লেখেন, “আপনি দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। সত্যিই লজ্জাজনক!”

করোনা থাবায় তলানিতে ঠেকেছে অর্থনীতি। সারা বিশ্বের বাজারে মন্দা। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ২১ মার্চ দেশে জারি হয়েছিল লকডাউন। এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দেশে মোট জীবিকা খুইয়েছেন ১ কোটি ৮০ লক্ষ মানুষ। শুধু জুলাই মাসেই সংখ্যাটা ৫০ লক্ষ।

নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইনিংসে রেকর্ড হারে বেড়েছিল বেকারত্বের সংখ্যা। সেখানেই সবটা তছনছ করে দিল মারণ ভাইরাস। করোনা ও লকডাউনের জেরে এপ্রিল মাসে কাজ হারিয়েছিলেন ১ কোটি ৭৭ লক্ষ মানুষ। জুন মাসে কোনওক্রমে ফের চাকরিতে যোগ দেন ৩৯ লক্ষ মানুষ। কিন্তু ফের জুলাই মাসে চাকরি হারান ৫০ লক্ষ মানুষ।

Hot this week

‘আশা করি ভিডিও প্রকাশ করে যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধেও মুখ খুলবেন মোদী’ – অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের উদ্দেশে প্রকাশিত ক্ষমার বার্তাকে কেন্দ্র...

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর...

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর...

‘আগুনে ঘি ঢালবেন না’, হৃতিককে কড়া বার্তা কঙ্গনার! ফের চর্চায় পুরনো বিতর্ক

বলিউডের অন্যতম বহুচর্চিত ও দীর্ঘদিনের বিতর্ক কঙ্গনা রানৌত ও...

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

Topics

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

Related Articles

Popular Categories