Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

পেশার উপরে মাতৃত্ব, মানবতার অনন্য নজির এক মহিলা ডাক্তারের

এক অন্য মানবিকতার নজির গড়লেন চিকিৎসক। খিদের জ্বালায় চিৎকার করে কাঁদতে থাকা তিনটি নবজাতককে নিজেই ব্রেস্টফডিং দিয়ে বাঁচালেন স্বয়ং চিকিৎসক। সদ্যোজাত বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে প্রমাণ হলো চিকিৎসকের মহানুভবতা।

বারুইপুরের চম্পাহাটির বাড়িতে আট মাসের বাচ্চা রেখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত ব্লক কুলতলিতে চিকিৎসা করেন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক চিত্রালেখা সরদার। দুধের শিশুকে বাড়িতে রেখে সোমবার থেকে টানা ডিউটি চালিয়ে যাচ্ছেন তিনি। কখনো কুলতলির জামতলা হাসপাতালে আবার কখনো করোনার ‘সেফ হোমে’। দুধের শিশুকে বাড়িতে রেখে যাওয়ায় ‘বেস্ট ফিডিং’ না করাতে পারার কারণেই কিছু সমস্যা হচ্ছিল নিজের শরীরে ও। কিন্তু মঙ্গলবার রাতে হাসপাতালে তিনটি নবজাতক শিশুর জন্ম হয়। আর তাদের মায়েদের থেকে তৎক্ষণাৎ দুধ না পাওয়ায় কাঁদতে শুরু করে সেইসব নবজাতকরা। তাদের কান্নায় আর থেমে থাকতে পারেননি স্বয়ং চিকিৎসক। বুধবার সকালে লেবার রুমে নিয়ে গিয়ে একে একে পরপর তিন শিশুকে দিলেন নিজের বুকের দুধ।এ বিষয়ে টেলিফোনের চিকিৎসক চিত্রালেখা সরদার বলেন, “বাড়িতে আমার ও শিশু আছে। সেও তিনদিন ধরে দুধের জন্য কান্নাকাটি করছে ।হাসপাতালে করোনা পরিস্থিতি এবং শিশু নিয়ে থাকার মত অবস্থা না হওয়ার কারণে তাকে বাড়িতে রেখে এসেছি। শিশু দুধ না পেলে খিদের জন্য যে কষ্ট পায়, কান্নাকাটি করে, সেটা আমি বুঝি। সেই উপলব্ধি থেকেই সদ্য জন্মানো শিশুদেরকে নিজের বুকের দুধ দিয়ে প্রাথমিকভাবে খিদের সমস্যা মেটানোর চেষ্টা করলাম। কারন আগে আমি মা তারপর চিকিৎসক।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories