Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে দেওরের সাথে নববধূর পরকীয়া ও সম্পত্তির লোভে শাশুড়িকে খুন!

উত্তরপ্রদেশের ঝাঁসিতে নববধূর পরকীয়ার কারণে খুন হতে হলো শাশুড়িকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতানোর উদ্দেশে দেওরের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন নববধূ পূজা। শাশুড়ি বাধা দেওয়ায় তাকে খুনের অভিযোগ ওঠে নববধূর বিরুদ্ধে। ঘটনায় পুলিশ ইতিমধ্যে নববধূ পূজা, তার বোন কমলা এবং কমলার প্রেমিক অনিল বর্মনকে গ্রেফতার করেছে।

পুলিশ আরও জানিয়েছে পূজার স্বামী কয়েক বছর আগে মারা যাওয়ার পর সম্পত্তি হাতানোর পরিকল্পনা করেছিল পূজা। সম্পত্তির লোভে এক দেওর কল্যাণ সিংঘের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পূজা এবং পরবর্তীতে তার সাথে লিভ ইন ও করে।
কিন্তু লিভ ইনে থাকা কালিন হত্যাই রহস্যজনক ভাবে মৃত্যু হয় কল্যাণ সিংহের। এই ঘটনার পর পূজার শশুর এবং আর এক দেওর সন্তোষ তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। জানা গিয়েছে, সন্তোষকে কাজে লাগিয়ে পূজা সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল। কিন্তু পূজার সাথে তার ছেলে সন্তোষের এই সম্পর্ক মেনে নিতে পারেনি শাশুড়ি সুশীলা দেবী এবং এই কারণেই খুন হতে হয় শ্বাশুড়ীকে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories