Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে মুসলিম প্রতিবেশীদের হাতে হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করায় দেখা গেল ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত

উত্তরপ্রদেশের দেওবন্দে সম্প্রদায়িক সীমানা অতিক্রম করে মানবতার উদাহরণ তৈরি করলেন মুসলিম প্রতিবেশীরা। ২০ বছরের একাকী জীবন যাপন করা হিন্দু ব্যক্তি অজয় কুমার সাইনির শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা।
৪০ বছর বয়সী অজয় কুমার কোহলা বস্তির একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন একাই ছিলেন। কিডনির অসুস্থতায় আক্রান্ত হয়ে ২৭ ডিসেম্বর ২০২৫ তিনি মারা যান। মৃতদেহের শেষকৃত্য করার জন্য কোনো আত্মীয় ছিলেন না। এই সময় স্থানীয় কর্পোরেটর গুলফাম আনসারি এবং তার সঙ্গীরা এগিয়ে আসেন।

গুলফাম ও তার সঙ্গীরা অজয়ের দেহ সজ্জিত করেন, শেষকৃত্য চিতার আয়োজন করেন এবং তাকে বৈদিকুণ্ড শ্মশানে নিয়ে যান। তারা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পরামর্শ নিয়ে সব প্রক্রিয়া যথাযথ ও সম্মানের সঙ্গে সম্পন্ন করেন।
গুলফাম পিটিআইকে বলেন, “আমরা হিন্দু শেষকৃত্য প্রক্রিয়া সম্পর্কে জানতাম না। তাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরামর্শে আমরা সব কাজ শেষ করেছি।”

তাদের সহানুভূতি এখানেই থেমে থাকেনি। শোকাবহ তিন দিনের সময়কালে অজয়ের বাড়িতে আগত অতিথি ও আত্মীয়দের জন্য খাবারের ব্যবস্থাও করেছিলেন তারা। গ্রামের মানুষ এই কর্মকে প্রকৃত প্রতিবেশী সৌহার্দ্যের উদাহরণ বলে প্রশংসা করেছেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দৈনন্দিন জীবনে সংহতি ও মানবিক সহানুভূতির মূল্য অপরিসীম। সম্প্রদায়িক উত্তেজনার সময়ে এমন ঘটনা ভারতের মতো বৈচিত্র্যময় দেশে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার শক্তি প্রমাণিত করে দেই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories