Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে গরু পাচারের মিথ্যা অভিযোগে মুসলিম যুবকদের মারধর ও গ্রেফতার, হিন্দুত্ববাদী আগ্রাসন আর কতদিন? 

উত্তরপ্রদেশের পিলিভীত জেলার মাধোতান্ডা এলাকার জামুনিয়া গ্রামে সম্প্রতি ঘটেগেলো একটি মর্মান্তিক ঘটনা। গরু পাচারের সন্দেহে আবিদ ও সাজিদ নামের দুই মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করে জেল বন্দী করা হয়েছে। স্থানীয় মানুষরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, আবিদ ও তার আত্মীয় সাজিদ একটি দুধেল গাভী ও বাছুর নিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মান সিংয়ের বাড়ি যাচ্ছিলেন। মান সিং গাভীটি কিনতে চেয়েছিলেন। আবিদ বলেন, “গ্রামপ্রধান সঞ্জনা দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমরা রওনা হই।” কিন্তু পথেই কয়েকজন হিন্দুত্ববাদী দুষ্কৃতী তাদের থামিয়ে মারধর শুরু করে। সাজিদ আরও জানান, “আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেউ শোনেনি।” এরপর মান সিং স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিষ্কার জানান, “ওরা কোনো অপরাধ করেনি, আমি গরু কিনছিলাম।”

তা সত্ত্বেও কারুর কোনো কথা না শুনে হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা আবিদ ও সাজিদকে পুলিশের হাতে তুলে দেয়। অবাক করার মতো বিষয় হলো, পুলিশ গ্রামবাসীদের যুক্তি ও বৈধ কাগজপত্র উপেক্ষা করে দুইজনকে গ্রেফতার করে। এখন প্রশ্ন উঠছে, আর কত দিন ভারতের মুসলমানরা বিনা অপরাধে হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকার হবে?

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories