Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাছে বাঁধা ১৭ বছর বয়সী কিশোরীর ঝুলন্ত দেহ! যোগী শাসিত উত্তরপ্রদেশের পুলিশকে দুষছে  পরিবার

উত্তরপ্রদেশে এক নাবালিকা মেয়ের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ১৭ বছরের ওই কিশোরীর ঝুলন্ত দেহ গ্রামের একটি গাছ থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগেই হোলির সময় তিনজন যুবক মিলে মেয়েটির উপর অত্যাচার চালায়। ঘটনার পরই পরিবার থানায় জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের দাবি।

মেয়েটির বাবা জানান, শুরুতেই যদি পুলিশ সঠিক ব্যবস্থা নিত, তবে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। পরিবারের কথায়, অভিযোগ জানানো সত্ত্বেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশের বক্তব্য, প্রথমবার সরাসরি গুরুতর অভিযোগ করা হয়নি; শুধু জোর করে রঙ লাগানোর কথা বলা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, কোনও মেয়ের সঙ্গে জোরজবরদস্তি করাও অপরাধ, তা সে যাই হোক না কেন। তবুও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তীতে দ্বিতীয়বার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories