Wednesday, August 26, 2026
31 C
Kolkata

ইরানের সঙ্গে ব্যবসার জের, ভারতীয় ৪ সংস্থা ও ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সংঘাতের আবহেই ভারতীয় কয়েকটি সংস্থা ও ব্যবসায়ীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল আমেরিকা। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি সংস্থা এবং তিন ব্যবসায়ীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আমেরিকার অভিযোগ, Portease Partners-এর মাধ্যমে হরীশ ও ইদ্রিশমিয়াঁ ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আনার কাজে সহযোগিতা করেছেন। Sadashiva Overseas-এর বিরুদ্ধে প্রায় ৬৯ মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম পণ্য কেনার অভিযোগ রয়েছে। অন্যদিকে, PP Softtech এবং Prakrutees Infra প্রায় ২৫ মিলিয়ন ডলারের পণ্য ইরান থেকে এনেছে বলে দাবি ওয়াশিংটনের।

আমেরিকার বিদেশ দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে Portease Partners LLP, Sadashiva Overseas Ltd, PP Softtech Pvt Ltd এবং Prakrutees Infra Impex India Pvt Ltd। তিন ভারতীয় ব্যবসায়ী হলেন হরীশ রামচন্দ্র রঙ্গি, ইদ্রিশমিয়াঁ আশরফমিয়াঁ শেখ এবং PP Softtech-এর প্রশান্ত গর্গ।

ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি চললেও আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও কাটেনি। একইসঙ্গে, সংঘাত মেটাতে আলোচনার পথও খোলা রাখছে ওয়াশিংটন।

আমেরিকার বক্তব্য, নিষেধাজ্ঞার বিষয়টি জানা সত্ত্বেও এই সংস্থা ও ব্যক্তিরা ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে গুরুত্বপূর্ণ লেনদেন চালিয়ে গিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hot this week

দমকলের জল দিয়ে বিধায়কের গাড়ি পরিষ্কার! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক রামনিবাস শাহকে ঘিরে শুরু হয়েছে...

‘ভাগবতের সভা সমর্থন করি না!’ নিউইয়র্কের মেয়রের কড়া বার্তা, ভারত নিয়ে কী বললেন মামদানি?

আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের নিউইয়র্ক সফর ঘিরে নতুন করে...

পাকিস্তানি গান ব্যবহার করে বিপাকে বিজেপি, এবার ‘দেশবিরোধী’ তকমা পেল গেরুয়া শিবির!

মুম্বই-পুণে মিসিং লিঙ্ককে কেন্দ্র করে তৈরি বিজেপির একটি প্রচারমূলক...

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

কাকলি-সুদীপদের সাংসদ পদ নিয়ে টানাপড়েন,২০ ‘বিদ্রোহী’ সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিস!

তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতে পরে অন্য রাজনৈতিক শিবিরে নাম...

Topics

দমকলের জল দিয়ে বিধায়কের গাড়ি পরিষ্কার! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক রামনিবাস শাহকে ঘিরে শুরু হয়েছে...

পাকিস্তানি গান ব্যবহার করে বিপাকে বিজেপি, এবার ‘দেশবিরোধী’ তকমা পেল গেরুয়া শিবির!

মুম্বই-পুণে মিসিং লিঙ্ককে কেন্দ্র করে তৈরি বিজেপির একটি প্রচারমূলক...

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু...

Related Articles

Popular Categories