Friday, March 6, 2026
32.6 C
Kolkata

অস্ট্রেলিয়ায় ইহুদি অনুষ্ঠানে পাকিস্তান যোগ, তারকা ক্রিকেটার উসমান খোজার পরিবারকে জঙ্গি তকমা

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে সম্প্রতি গুলিচালনার ঘটনার রেশ গিয়ে পড়েছে অজি ক্রিকেটার উসমান খোয়াজার ওপর। ইহুদি উৎসবে এই হামলার ঘটনায় জানা যায়, হামলাকারী বাবা ও ছেলে পাকিস্তানি বংশোদ্ভূত। এই তথ্য প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের একাংশ পুরো ঘটনার দায় পাকিস্তানের ওপর চাপাতে শুরু করে। সেই সঙ্গে উসমান খোয়াজাকেও নিশানা করা হয়।

খোয়াজার পরিবার একসময় পাকিস্তানে বসবাস করত এবং তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন। এই কারণেই সামাজিক মাধ্যমে তাঁকে সন্ত্রাসবাদী বলে কটূক্তি করা হচ্ছে। শুধু উসমান নন, তাঁর স্ত্রী ও ছোট সন্তানদের উদ্দেশ্যেও ভয়ংকর মন্তব্য করা হচ্ছে। খোয়াজার স্ত্রী রাচেল ম্যাকলেলান এই বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র জন্মস্থান ও বংশের কারণে কাউকে সন্ত্রাসবাদী বলা অন্যায় এবং অমানবিক। পরিস্থিতির গুরুত্ব বুঝে অস্ট্রেলিয়ার পুলিশ খোয়াজার পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। বর্তমানে উসমান খোয়াজা অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে রয়েছেন এবং সেখানেও কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সব সদস্য। তারা খোয়াজা ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories