Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

উত্তরপ্রদেশ বিজেপিতে বড় ধাক্কা,দল ছাড়লেন দুই মন্ত্রীসহ ছয় বিধায়ক

নিউজ ডেস্ক : করোনা আবহে সাত দফায় ভোট হবে যোগী-রাজ্য উত্তরপ্রদেশে। কিন্তু সেই নির্বাচন ঘোষণার পর থেকেই থরহরিকম্প লেগে গিয়েছে বিজেপিকে। একের পর এক মন্ত্রী-বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ায় ভোটের মুখে বিপাকে যোগী আদিত্যনাথ। দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার দল ছেড়েছিলেন যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। বুধবার একই অভিযোগে মন্ত্রিসভা ছাড়লেন আরও এক মন্ত্রী দারা সিং চৌহান। কেবল এই দুই মন্ত্রীই নন, গত দু’দিনে চারজন বিধায়কও বিজেপি ছেড়েছেন।

২০২৪-এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বয়ং মোদী ভোট প্রচারে নেমে পড়েছিলেন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই। এবার নির্বাচন ঘোষণা হতেই বিজেপির দলিত ও ওবিসি বিধায়কদের বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। তারা গেরুয়া শিবির ছেড়েই জানিয়ে দিয়েছেন বিজেপিতে ভূমিকম্প ধরিয়ে দিয়েছি। বুধবার পদত্যাগপত্রে দারা সিং চৌহান লিখেছেন, ‘‘আমি নিষ্ঠার সঙ্গেই কাজ করতাম। কিন্তু দলিত, কৃষক, পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অবহেলা আমাকে আহত করেছে।’’ তাঁর চিঠির বয়ানের সঙ্গে মিল রয়েছে স্বামীপ্রসাদ মৌর্যর চিঠির। ভোটের ঠিক আগে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর শিবির ত্যাগ নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধাক্কা। অন্যদিকে স্বামীপ্রসাদের পথে হেঁটে বাকিরাও সমাজবাদী পার্টিতে যোগ দেবেন বলেই মনে করা হচ্ছে। যা অখিলেশ যাদবরে দলকে ভোটে বাড়তি অক্সিজেন দিতে পারে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories