Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আবার পদত্যাগ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর, ৪ মাসে একই রাজ্যে দুই বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন

নিউজ ডেস্ক : আবার ও ইস্তফা দিলেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। মাস তিনেক আগেই তিনি শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত দুর্নীতির অভিযোগের মাঝে বিভিন্ন বিধায়কদের বিরোধিতার কারণে পদত্যাগ করেন। এবার ফের ৩ মাস পর নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ও পদত্যাগ পত্র জমা দিলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে।

গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিরথ সিং রাওয়াত। আগের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে সরিয়ে দেয় BJP। যদিও তিরথ নিজেও মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পর একাধিক বিতর্কে জড়িয়েছেন। তাঁর একের পর এক বেফাঁস মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। তবে তাঁর কুরসি হারানোর সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল‌ অন্য কারণে। আসলে তিরথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের আইনসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাওয়াতকে। সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে।

এই মুহূর্তে উত্তরাখণ্ডের দুটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে। কিন্তু দুটির কোনওটি থেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। আবার রাওয়াতের নিজের পছন্দের আসন পোড়ি গাড়ওয়াল আসনেও উপনির্বাচন চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ, এখন উপনির্বাচনের বিবৃতি দিলে অন্য রাজ্যগুলিতেও উপনির্বাচন করাতে হবে। সেক্ষেত্রে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্যাঁচে ফেলার ছক ভেস্তে যাবে। সে জন্যই তড়িঘড়ি পদত্যাগ রাওয়াতের বলে মনে করছেন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories