Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

শালীন পোশাক ছাড়া পৌর কার্যালয়ে ঢুকতে দেওয়া যাবে না, পোস্টার লাগাল সোনারপুর পৌরসভা

নিউজ ডেস্ক : সোনারপুর রাজপুর পৌরসভার তরফ থেকে এবার শালীন পোশাক পরে তাদের কার্যালয়ে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। শালীন পোশাক ছাড়া পৌর কার্যালয়ে প্রবেশ করা যাবে না। এই মর্মে পোস্টার লাগানো হয়েছে পৌরসভার কার্যালয়ের গেটের সামনে।

এই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরোধীদের বক্তব্য, রাজ্যের কোন পুরসভাতেই এমন ভাবে পোশাক-পরিচ্ছদ নিয়ে বিধিনিষেধ জারি করা হয়নি।

 

পুরসভা সূত্রে খবর, রাজপুর-সোনারপুর পুরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বার্মুন্ডা, হাফপ্যান্ট পরে কার্যালয়ে আসছেন। সেই অবস্থাতেই অনেকে চেয়ারে পায়ের ওপর পা তুলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকছেন। ফলে অস্বস্তিকর অবস্থায় পড়ে যাচ্ছেন পৌর কর্মী এবং মহিলারা। এর কারণেই এমন পোস্টার বলে জানানো হয়েছে।

 

 

দক্ষিণ ২৪ পরগণার(পূর্ব) বিজেপির সভাপতি সুনীপ দাস বলেন, ‘পুরসভা কর্তৃপক্ষ এ ভাবে পোষাক ফতোয়া দিতে পারেন না, তালিবানিরা এমন ফতোয়া দেয়। বরং পুরসভা নিজের কাজটা ঠিক করে করুক। কীভাবে জমা জল বার করা যায়, এলাকার উন্নয়ন করা যায় সেদিকে নজর দিক।’

 

বিরোধীদের মন্তব্যকে চাঁচাছোলা ভাষায় বিদ্রুপ করে রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস বলেন, ‘ এমন কিছু পোশাক না পরেই আসা উচিত যা দৃষ্টি কটু লাগে। আগামীদিনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজপুর সোনারপুর বাজার অফিস এমন উদ্যোগ নিয়েছে। ‘

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories