Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

সবজির বিনিময়ে শিক্ষা আসামে

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ইউনেস্কোর দেওয়া তথ্যানুসারে, ভারতে করোনার জেরে অজস্র শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হয়েছে। শহরের স্কুলগুলােতে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হলেও ভারতের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলাের শিক্ষার্থীরা পড়েছে মহাবিপাকে। কিছু কিছু গ্রামে বিনিময় প্রথায় পাঠদান চলছে। আসামের চন্দ্রপুরে বিনিময় প্রথার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। পড়ানাের বিনিময়ে শিক্ষার্থীরা শাক-সবজি দিচ্ছেন মাস্টার মশাইকে।

ক্লাসে যােগ দেওয়ার আগে শিক্ষার্থীদের হাত সাবান দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। এরপর শিক্ষকের বাড়ির এক স্থানে সবাই বসছে। তারপর পাঠদান শুরু হচ্ছে।

পড়ার বিনিময়ে বাড়িতে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি, গরুর দুধ, ডিম দেওয়া হচ্ছে। সবজির মধ্যে কলার মোচা, ঝিঙ্গা, বরবটি, ডুমুর, পটল, বেগুন দিতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, লকডাউনের ফলে অনলাইনে ক্লাস করার সক্ষমতা নেই তাদের ছেলেমেয়েদের। এমনকি অর্থের বিনিময়ে প্রাইভেট পড়ানাের মতােও পরিস্থিতি নেই। সে কারণে শিক্ষকদের কিছুটা সম্মানি হিসেবে বাড়িতে উৎপাদিত সবজি দিচ্ছেন তারা। মূলত পড়ানাের বিনিময়ে দেওয়া হচ্ছে এসব। অন্য আরেক গ্রামে বাড়িতে গিয়ে পড়ানাের বিনিময়ে চাল ও গম দিতে দেখা গেছে। বিবেক নামে একজন অভিভাবক বলেন, আগে মাসে সাড়ে সাতশ রুপিতে পড়াতে চাইতাে শিক্ষক। তবে এখন গমের বিনিময়ে বাড়িতে এসে পড়াচ্ছে। কিন্তু এভাবে তো বেশি দিন পড়া যায় না। অন্যদিকে করোনা জেরে স্কুল বন্ধ থাকায় ৭০ শতাংশ শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর গ্রামের সকল পরিবার এভাবে পড়াতেও সক্ষম নয়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories