Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

“মুসলিমদের প্রান্তিক করে দেওয়ার উদ্দেশ্যে আনা হলো ওয়াকফ বিল” : রাহুল গান্ধী 

গত বুধবার রাত ২ টোর নাগাদ লোকসভায় পাশ হলো সংশোধনী ওয়াকফ বিল। এই দিনটি ভারতীয় সংখ্যালঘুদের কাছে নিঃসন্দেহে একটি কালো দিন হয়ে থাকবে বলে মনে করছেন বিরোধীরা।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিলটিকে, ভারতীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করা ভারতীয় জনতা পার্টির একটি অস্ত্র বলে মনে করছেন। রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, মুসলমানদের প্রান্তিককরণ এবং তাদের ব্যক্তিগত আইন ও সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “সুপরিকল্পিতভাবে আরএসএস ও বিজেপি সংবিধানের ওপর তীব্র আক্রমণ আনছে।” তিনি এও জানান, “আজ মুসলমানদের লক্ষ্য করলেও ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়কে লক্ষ্য করার জন্য এটি একটি নজির তৈরি করল বিজেপি সরকার।”

তিনি যোগ করেন, “কংগ্রেস পার্টি এই আইনের তীব্র বিরোধিতা করে, কারণ এটি ভারতের মূল ধারণাকে আক্রমণ করে এবং ধর্মের স্বাধীনতার অধিকার, অর্থাৎ সংবিধানের ২৫ নং ধারা লঙ্ঘন করে।”

কংগ্রেস এমপি গৌরব গগই জানান, ইন্ডিয়া জোট সংশোধিত ওয়াকাফ বিলের বিরোধিতা করবে। এই বিলটি পাশ হওয়ায় সংবিধানের মূল কাঠামোতে আক্রমণ করেছে বিজেপি, এমনটাই মনে করছেন তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories