Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন: মনসা সেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে মন্তব্য করলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে।’ তিনি আরও বলেছেন, ‘প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, ‘একটু ঘুগনি তৈরি করে দাও।’ তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে গোটা যুব সমাজকে অপমানিত হয়েছে। আজ কোটি কোটি বেকার কাজ খুঁজছে। লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ নেই। এই অবস্থায় রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এই রকম মন্তব্য হতাশাজনক।
মনসা সেন আরও বলেন, আসলে ইডি, সিবিআই তদন্তের ফলে রাজ্য সরকারের বড় বড় কর্তারা ধরা পড়ছেন। মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। এই অবস্থায় জনগণের নজর ঘোরাতেই ইচ্ছে করে চা-ঘুগনির ব্যবসার কথা বললেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা করি। অবিলম্বে সমস্ত বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে হবে। প্রাইমারি, এসএসসি, এমএসসি,পিএসসি,কলেজ সার্ভিস সহ সমস্ত নিয়োগ নিয়মিত করতে হবে।

ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন,’গোটা রাজ্যে বেকার যুবকরা ত্রাহি ত্রাহি করছে। হাজার হাজার চাকরি প্রার্থী আন্দোলন করছে। বেকারত্ব দূরীকরণ না করে মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো চা,ঘুগনির ব্যবসা করতে বলছেন। এই অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories