এনবিটিভি ডেস্ক: সংকট মুক্ত মরুরাজ্য। রাজস্থান বিধানসভায় আস্থাভোটে অনায়াসেই জয় আনলেন অশোক গেহলট। সব বাধা বিপত্তি কাটিয়ে আশা মতোই নিজের ক্ষমতা ধরে রাখলেন গেহলট।
আস্থা ভোটে জিতে নিজের শক্তি প্রদর্শন গেহলটের। সেইসাথে সচিনকে পাশে নিয়ে বিজেপিকে দিলেন কড়া বার্তা। ধ্বনি ভোটে আস্থা-জয়ের পরে মুখ্যমন্ত্রী গেহলট বলেন, ‘‘আমরা আজ ঐক্যবদ্ধ ভাবে বিজেপির চক্রান্ত ভেস্তে দিয়েছি।’’
বিজেপির চাল ধোপে টিকবে না রাজপুতানায় সেটা বুঝিয়ে দিলেন অশোক। সুরক্ষিত হল রাজপুতানা। আপাতত আর কোনও শঙ্কা রইল না।
এদিন আস্থাভোটের পরই স্পিকার সিপি জোশী আগামী ২১ অগস্ট পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন।


