Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কেরালায় নিহত মুর্শিদাবাদ জেলার শ্রমিক অসিকুলের পরিবারের পাশে ওয়েলফেয়ার পার্টি

এনবিটিভি ডেস্ক:মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুরের মথুরাপুরের বাসিন্দা অসিকুল ইসলাম বেশ কিছু শ্রমিকের সঙ্গে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন কেরালার কান্নুর জেলায়। সেখান থেকেই ২৮ জুন সোমবার নিখোঁজ হন এবং পরবর্তীতে তার মৃত লাশ পাওয়া যায়। উক্ত নিহতের পরিবারের পাশে দাড়ালো ওয়েলফেয়ার পার্টি। আজ অসিকুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,সাগরদিঘি ব্লক সভাপতি ডাঃমিজানুর রহমান সহ পার্টির অন্যান্য নেতৃত্ববৃন্দ।

পরিবার সূত্রে জানা যায়, অসিকুলের সঙ্গে থাকত পরেশ মন্ডল ও গনেশ মন্ডল নামে দুইজন শ্রমিক । গত ২৮শে শে জুন থেকে অসিকুল নিখোঁজ হলে স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করা হয়। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হলেও কোন ভাবেই খোঁজ পাওয়া যাচ্ছিল না অসিকুলের। হঠাৎ সেই এলাকার পুলিশের মাধ্যমে জানা যায় অসিকুল ইসলামকে তার দুই সহকর্মী পরেশ মন্ডল ও গনেশ মন্ডল খুন করে নির্মীয়মান বিল্ডিংয়ের সিঁড়ির তলায় গর্ত করে মৃত দেহ লুকিয়ে রেখে তার উপর কংক্রিটের ঢালাই করে দেন। কেরল পুলিশের তৎপরতায় অসিকুলের পচাগলা মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছিল, এখনো রিপোর্ট আসেনি। এক সহকর্মীকে গ্রেপ্তার করা হলে প্রকৃত ঘটনা জানা যায় এবং অপর ঘাতক পালাতক। ইতিমধ্যে অসিকুলের মৃতদেহ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার নিজ বাসভবনে পৌঁছালে গতকালই তার শেষকৃত্যের কাজ সম্পন্ন হয় ।

আজ পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পার্টির কেরল নেতাদের মাধ্যমে কেরল পুলিশের সঙ্গে কথা বলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়ে প্রচেষ্টা চালানোর দায়িত্ব নেন এবং আক্রান্তের পরিবারকে অর্থনৈতিক সাহায্য সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories