Saturday, September 5, 2026
28 C
Kolkata

কাজ নেই, ঘরে টাকাও ফুরোচ্ছে — গ্রামে গ্রামে চরম হতাশা

গত একশো দিন ধরে কাজ নেই গ্রামের মানুষদের। ১০০ দিনের কাজ বন্ধ থাকায় পরিবারে পড়েছে বিপদ। সংসারের খরচ চালাতে কেউ ধার নিচ্ছে, কেউ গয়না বিক্রি করছে। অনেক পরিবারেই এখন দুইবেলা খাবার জোটাতে কষ্ট হচ্ছে। বেকার হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কাজ না থাকলেও তাদের নাম নাকি সরকারি তালিকায় দেখা যাচ্ছে। কিন্তু টাকাটা আসছে না হাতে। কেউ কেউ বলছেন, “আমরা কাজ করব, নাকি কাগজ খুঁজব?”
মহিলারাও বলছেন, আগের মতো রোজগার না থাকায় ছেলেমেয়েদের স্কুলের খরচও টান পড়েছে। কারও বাড়িতে ভাত, কারও বাড়িতে আলো নেই।
দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় গ্রামজীবনে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। গ্রামের মানুষের দাবি, দ্রুত কাজ ও পাওনা টাকার ব্যবস্থা না হলে তাঁদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories