Friday, March 6, 2026
22.2 C
Kolkata

জেনে নিন কোন রাজ্য থেকে কত ভোটার বাদ গেল? কি হবে বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ? 

রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকার চূড়ান্ত কপি পৌঁছে গেছে। জেলা প্রশাসন ধাপে ধাপে সেই তালিকা প্রকাশ করছে। ইতিমধ্যে কয়েকটি জেলার পরিসংখ্যান সামনে এসেছে। ভোটারদের নাম বাদ পড়া নিয়ে বহু জায়গায় আলোচনা শুরু হয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতা শহরে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শহর থেকে প্রায় ৬ লক্ষ ২৬ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে সরানো হয়েছে। যদিও জানানো হয়েছে, অতিরিক্ত তালিকায় কিছু নাম পরে যুক্ত হতে পারে। তবুও এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।বাঁকুড়া জেলায় মোট প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম আর তালিকায় নেই। প্রথম খসড়া প্রকাশের সময় ১ লক্ষ ৩২ হাজার নাম বাদ পড়েছিল। পরে শুনানির পর আরও ৩ হাজার নাম কাটা হয়েছে।নদিয়া জেলায় মোট বাদ পড়েছে ২ লক্ষ ৭১ হাজার নাম। এর মধ্যে খসড়া তালিকা থেকে ২ লক্ষ ১৬ হাজার এবং পরে আরও ৫৫ হাজার নাম মুছে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় প্রায় ১১ হাজার ৬৯২ জনের নাম বাদ গেছে। ঝাড়গ্রাম থেকে প্রায় ৫৪ হাজার ৩০ জনের নাম সরানো হয়েছে।দার্জিলিং জেলায় ২৩ হাজারের বেশি নাম বাদ পড়েছে। সেখানে প্রায় ৮০ হাজার আবেদন এখনও বিবেচনাধীন। জেলার মোট ভোটার সংখ্যা ১০ লক্ষের বেশি। পূর্ব বর্ধমান থেকে প্রায় ১৭ হাজার নাম বাদ পড়েছে এবং পশ্চিম বর্ধমান জেলায় ১৮ হাজার নাম মুছে ফেলা হয়েছে।দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫০ হাজার নাম বাদ পড়েছে এবং ৫ লক্ষের বেশি নাম নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলায় ১৮ হাজার নাম সরানো হয়েছে, আরও প্রায় ১ লক্ষ নাম বিচারাধীন।নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্য জুড়ে মোট ৭ লক্ষ ভোটারের নাম চূড়ান্তভাবে বাদ গেছে। তবে এই সংখ্যার মধ্যে খসড়া তালিকার তথ্য ধরা হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও রাজনৈতিক মহল।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories