Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

শুভেন্দুর কড়া বার্তা, অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললেই বিপদ সরকারি কর্মীদের!

এবার থেকে সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনও সরকারি আধিকারিক বা কর্মচারী সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। এমনকি কোনও গোপন তথ্য বা প্রশাসনিক নথিও বাইরে প্রকাশ করা যাবে না। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতরের পক্ষে এই বিষয়ে একটি কড়া সার্কুলার জারি করেছেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল।

সম্প্রতি বেশ কিছু সরকারি কর্মচারী সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনিক তথ্য প্রকাশ করছিলেন। মূলত এই বিশৃঙ্খলা রুখতেই নতুন করে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। তবে রাজনৈতিক মহলের মতে, এই নির্দেশিকার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে সরকারি কর্মীদের যোগাযোগের পথ বন্ধ করা হল।

নতুন নিয়ম অনুযায়ী, আইএএস, ডাবলুবিপিএস আধিকারিকদের পাশাপাশি সব স্তরের সরকারি কর্মী, পুরসভা ও সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনুমতি ছাড়া কোনও কর্মী রেডিও, টেলিভিশন বা অন্য কোনও মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে সংবাদপত্র বা কোনও পত্রিকায় লেখালেখি করা এবং কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে জনসমক্ষে বিরূপ মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের দাবি, কাজের শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের মতে, এর ফলে কর্মচারীদের মত প্রকাশের অধিকার আরও সংকুচিত হলো। নিয়ম ভাঙলে কড়া শাস্তি দেওয়া হবে। মানুষের স্বাধীন ভাবে মত প্রকাশের জন্যও এখন অনুমতি নিতে হবে বিজেপি সরকারের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories