Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রায় ৫০ শতাংশ তৃণমূল বিধায়ক মুসলিম! তাঁদের ‘বঞ্চিত’ করে শোভনদেবকে বিরোধী দলনেতা করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সংগঠন নিয়ে বেসামাল তৃণমূল কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতাও ঘোষণা করা হয়েছে। সেই পদে বসছেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এখানেই প্রশ্ন উঠছে প্রায় ৫০ শতাংশ জয়ী তৃণমূল বিধায়কদের মধ্যে কি কেউ যোগ্য নন এই পদের জন্য? সংখ্যালঘুদের কি ফের বঞ্চিত করছেন মমতা ব্যানার্জী?

২৯৩টি আসনের (ফলতা কেন্দ্রে নির্বাচন বাকি আছে) মধ্যে ৪৬ জন মুসলিম প্রার্থী ছিল তৃণমূলের। যার মধ্যে জয়ী হয়েছেন ৩৪ জন। অর্থাৎ শতাংশের হিসেবে প্রায় ৭৪ শতাংশ। এছাড়া ৮০ জন জয়ী তৃণমূল বিধায়কের মধ্যে প্রায় অর্ধেক মুসলিম সম্প্রদায়ের। বিজেপির বিরুদ্ধে লড়াইতে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ফিরহাদ হাকিমকেও বেছে নেওয়া যেত বলে অনেকের মত। তবে তাঁকে চিফ হুইপ করা হয়েছে।

স্বাভাবিকভাবেই মুসলিম সমাজের মধ্যে প্রশ্ন উঠছে এত জয়ী মুসলিম বিধায়কের মধ্যে থেকে কেন একজনকেও বিরোধী দলনেতা করা হল না? মমতা ব্যানার্জী নির্বাচনী প্রচারে গিয়ে সর্বদা মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দেন। তিনি বলেন, মুসলিমদের জন্য অনেক কিছু করে দিয়েছেন। কিন্তু বাস্তবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বঞ্চনার দৃশ্য দেখা যাচ্ছে।

রাজনীতিবিদরা মনে করছেন বিজেপির ‘হিন্দুত্বে’র রাজনীতি ঠেকানোর জন্য বিধানসভার ভিতরে একজন মুসলিম মুখ প্রয়োজন ছিল। যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা তুলে ধরবেন। তাঁদের যন্ত্রণা, চাহিদা সবকিছুর কথা তুলে ধরবেন। শোভনদেব চট্টোপাধ্যায় সংখ্যালঘুদের যন্ত্রণার কথা, অত্যাচারের কথা বিধানসভায় কতটা তুলে ধরতে পারেন, কতটা সংখ্যালঘুদের জন্য লড়তে পারেন এখন সেটাই দেখার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories