Friday, March 6, 2026
22.2 C
Kolkata

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে আসছে নতুন তথ্য, ১ কোটি নাম বাদ পড়ার সম্ভাবনা!

পশ্চিমবঙ্গের ভোটার যাচাই প্রক্রিয়া বা এসআইআর প্রায় শেষের দিকে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে নতুন তথ্য সামনে আসায় উদ্বেগ বাড়ছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই প্রক্রিয়াকে ঘিরে বিতর্ক শুরু হয়েছিল।নতুন তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আরও ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারের নাম অযোগ্য হিসেবে বাদ পড়েছে। এর আগে ৫৮ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছিল। ফলে মোট ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম এখন পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে। এই তালিকায় নাম না থাকা বা অযোগ্য ঘোষিত ভোটারের মধ্যে অনেকে পর্যাপ্ত নথি দিতে পারেননি।এসআইআর শুনানিতে দেখা গেছে, প্রায় ৫ লক্ষ ভোটারই উপস্থিত হননি। এছাড়াও, জেলাশাসকদের কাছে এখনও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জন ভোটারের ভেরিফিকেশন বাকি রয়েছে। এমনকি যাদের ‘ফাউন্ড ওকে’ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য ‘টু বি রিভিউড’ হিসেবে চিহ্নিত হয়েছে।ইআরও এবং এইআরওরা এখনও অন্তত ২০ লক্ষ ভোটারের তথ্য প্রক্রিয়ায় ডিসপোজ করার কাজ বাকি রেখেছেন। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনো নিশ্চিত নয়।শোনার পর জানা গেছে, প্রায় ১ লক্ষ ভোটারের নথি রাজ্যের বাইরে পাঠানো হয়েছিল ভেরিফিকেশনের জন্য। তবে শুনানি শেষে সেই নথিগুলি এখনও ফেরত আসেনি। নির্বাচনী সময়সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারির মধ্যে পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। ফলে ভোটার তালিকার চূড়ান্ত অনুমোদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, রাজ্যের ভেতর যেসব নথি যাচাই হওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। বাইরে পাঠানো নথিগুলি যাচাই প্রক্রিয়ায় রয়েছে এবং সময়মতো তা ফিরে আসবে। সেক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে এত বড় সংখ্যক ভোটারের তথ্য এখনও চূড়ান্ত না হওয়ায় রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণমধ্যেও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories