Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মারতে শুরু করলে, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবেন না, আবার গুন্ডামির ভাষা দিলীপের মুখে

নিউজ ডেস্ক : রাজ্যের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সংঘর্ষ। তারে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক বাকযুদ্ধ। মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেকার বাকযুদ্ধে কখনো কখনো দুই পক্ষের বাক যোদ্ধারা সীমালংঘন করে যাচ্ছেন অবলীলায়। এবার রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সব সীমা অতিক্রম করে গুন্ডামির পরিভাষায় রাজ্য সরকারকে হুমকি দিলেন। গতকাল বামন ঘাটা চা-চক্রে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যেদিন মারতে শুরু করব সেদিন ব্যান্ডেজ বাঁধা জায়গা পাবেন না। রাজনৈতিক বোদ্ধা থেকে বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলেছেন একটা সর্বভারতীয় দলের প্রাদেশিক শাখার সভাপতি এবং ভারতীয় সংসদের একজন সদস্য কিভাবে রাজনৈতিক অঙ্গনে এমন গুন্ডামির পরিভাষা ব্যবহার করতে পারেন। এর আগেও দিলীপ ঘোষকে এই ধরণেরই বহু মন্তব্যের জন্য বিতরকের সম্মুখীন হতে হয়েছিল।

এদিন সকালেও আরও একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তোলেন তিনি। আর সেই অভিযোগকে হাতিয়ার করেই শাসকদল তৃণমূলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না।” বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় চলা কোচবিহারের হিংসা নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “তৃণমূলের হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।” উল্লেখ্য, শুক্রবারই অনুব্রত মণ্ডল কেতুগ্রামের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতিকে কড়া ভাষায় বিঁধেছিলেন। তিনি বলেন, “দিলীপ ঘোষ এখানে এসে মেরে দেব, কেটে দেব বলছে। মানুষ এসব বরদাস্ত করবে না। তারাই প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে।” সেই আক্রমণের পালটা হুঁশিয়ারি দিলীপ ঘোষ দিলেন বলেই মনে করছেন অনেকে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories