Friday, March 6, 2026
33.5 C
Kolkata

ভারতে টি-টোয়েন্টি খেলবেন না উইলিয়ামসন, কিউদের অধিনায়ক সাউদি

ভারতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলছেন না। দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিতে ভারতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ম্যাচের এই সিরিজে কিউইদের অধিনায়কত্ব করবেন টিম সাউদি।

বুধবার জয়পুরে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত ও নিউ জিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি সোমবার জয়পুরে পৌঁছায়। ১৯ নভেম্বর রাঁচিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, আর শেষ ম্যাচ ২১ নভেম্বর কলকাতায়।

দুটি টেস্ট হবে ২৫-২৯ নভেম্বর কানপুর ও ৩-৭ ডিসেম্বর মুম্বাইয়ে। এক বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘বুধবার সন্ধ্যায় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ, পরের দুটি খেলা শুক্রবার ও রোববার রাতে। লাল বলের প্রস্তুতিতে চোখ রেখে জয়পুরে টেস্ট স্পেশালিস্ট গ্রুপের সঙ্গে এরই মধ্যে উইলিয়ামসন অনুশীলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

দুই সিরিজেই কাইল জেমিসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারকে খেলতে পারেন। এছাড়া ডান কাফ ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা লকি ফার্গুসন সেরে উঠেছেন এবং টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যেতে পারে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories