Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

শিবিরে আসা মানুষদের সহায়তায় গ্রামবাসীদের উদ্যোগে এবার ‘দুয়ারে মুড়ি ঘুগনি’

আসানসোল : চলছে দুয়ারের সরকার-এর শিবির। সেখানেই দেখা মিলল দুয়ারে মুড়ি ঘুগনির। লক্ষী ভান্ডার, স্বাস্থ্যসাথী, রেশন কার্ডের লাইনের মতই মুড়ি ঘুগনি খাওয়ারও লাইন পড়লো এদিন। এ দৃশ্য দেখা গেল কুলটির মিঠানিতে।

আসানসোল পৌরনিগমের 74 নাম্বার ওয়ার্ডে চলছে দুয়ারে সরকার শিবির। এদিন চারটি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষের সমাগম হয় এই শিবিরে। মিঠানি কোলিয়ারি, ধেমোমেন, পাটমোহনা ও বেজডি গ্রামের মানুষরা এসেছেন ভোররাত থেকে। সকাল থেকে বিভিন্ন শিবিরে ফর্ম তুলে তা ফিলাপ করে বাড়ি ফিরতে ফিরতে হবে প্রায় বিকেল।

এই পরিস্থিতিতে পেটে খিদে থাকলেও শিবির ছাড়ার উপায় নেই। তাই মিঠানি গ্রামের বাসিন্দারা তাদের স্বল্প আয়োজনে ব্যবস্থা করলেন মুড়ি ঘুগনির।খিদের পেটে শিবিরে আসা মানুষজন তাতেই যেন পেলেন অমৃতের স্বাদ। মুড়ি ঘুগনির যে আয়োজন তা দায়িত্ব কাঁধে তুলে নেয় নবারুণ ক্লাবের সদস্যরা।

ক্লাবের সদস্যদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। যখনই বিপর্যয় নেমেছে তখনই তাঁরা বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন নিজস্ব উদ্যোগে। গ্রামের বাসিন্দাদের দাবি, এই গ্রামের সংস্কৃতি ও আতিথিয়তা অন্যরকমের। তাই ভিন গ্রামের মানুষরা যেন হয়রানির শিকার না হন তার জন্য স্বল্প আয়োজনে আপাতকালীন ব্যবস্থাটুকু করতে পেরেছেন ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories