Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

হাসপাতালে না গিয়ে ওঝার কাছে, সাপের কামড়ে আবারও মৃত্যু এক বালকের

এনবিটিভি ডেস্ক:আবারো কুসংস্কারে আচ্ছন্ন পরিবার ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করায় মৃত্যু হল এগারো বছরের এক বালকের।

সূত্রের খবর, গোসাবা থানার শম্ভুনগর গ্রামে দীপ সরদার নামে এক বালক রাতে খাওয়া-দাওয়া করে মায়ের সঙ্গে বিছানায় শুয়ে ছিল। মাঝরাতে তাকে কিছু একটা কামড়ায়। তখন সে তার মাকে বললে মা তাকে সকালবেলায় ওঝার  কাছে নিয়ে যায়। সেখানে মাটি পোড়া থেকে শুরু করে বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়। এবং গাছ-গাছালির ওষুধ খাওয়ানো হয়। কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার বিকেলে দীপ আবার অসুস্থ হয়ে গেলে তাকে পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসকরা যে দাবি করছেন, যে সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন সে মৃতপ্রায় অবস্থায় ছিল। তারপরে তাকে যখন  চিকিৎসা করা শুরু করে তখনই তার মৃত্যু হয়।

এ ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বালকের পরিবার। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসক ও সর্প বিশেষজ্ঞ ডাক্তার সমরেন্দ্র নাথ রায় জানান মানুষকে বারবার সচেতন করেও তারা সচেতন হচ্ছে না। ওঝাদের উপরেই বেশি ভরসা করে ফেলছে, তার ফলে অতিরিক্ত সময় নষ্ট করার কারণেই এইভাবে অকালে প্রাণ চলে যাচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories