Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১ তম জন্মদিন উপলক্ষে তাঁর স্মরণে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: ১৮৬১ সালে ২ আগষ্ট অধুনা বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১ তম জন্মদিন উপলক্ষে কোভিড বিধিনিষেধ মেনেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দিনটি ছিল বিজ্ঞান দিবস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১ তম জন্মদিন উপলক্ষে স্মরণ অনুষ্ঠানে তাঁর আবক্ষমূর্তীতে মাল্যদান করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল, সহ উপাচার্য তথা বরিষ্ট অধ্যাপক গৌতম পাল। এদিন উপাচার্য এবং সহ উপাচার্য দুজনেই মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও রসয়ান বিভাগের কিছু অধ্যাপক, অধ্যাপিকা, ল্যাব টেকনিশিয়ান, অফিস কর্মী সহ গবেষকরা মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

রসায়ন বিভাগের স্বনামধন্য অধ্যাপক অশোক প্রসূন চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, মিতালী সরকার, সুভাষ দেবনাথ, মনিন্দ্রনাথ বেরা, অষ্টম কুমার মহাপাত্র, বিভাগীয় প্রধান কুমারেশ ঘোষ উপস্থিত ছিলেন।

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মরণে এদিন কোভিড বিধিনিষেধ মেনেই কর্মসূচি সফল করতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অফিস সমন্বয়কারী ফারুক আহমেদ।

কেবল বিজ্ঞানশিক্ষা নয়, সমগ্র বাঙালি জাতিকে বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান চেতনায় জাগরুক করে তোলা, তাঁর আজীবনের সাধনা দেশবাসীকে অনুপ্রেরণা যুগিয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা ও প্রসার ছিলো তাঁর ব্রত। ব্যবসাবিমুখ্ বাঙালিকে সাবলম্বী উপার্জনে অনুপ্রাণিত করা ছিল তাঁর লক্ষ্য।

 

 

 

রসায়ন তথা বিজ্ঞানসাধনায় তাঁর অবদান সর্বজনবিদিত। বাংলাভাষায় বিজ্ঞান চর্চাতেও আচার্যের অবদান অনস্বীকার্য।

‘Life and Experience of a Bengali Chemist” তাঁর আত্মচরিত। ইংরেজি ও বাংলায় রচিত বহু গ্রন্থ তাঁর সাহিত্য সাধনার পরিচয় বহন করে। তাঁর আত্মচরিত ইংরেজিতে লেখা হলেও বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং পাঁচ বছরের মধ্যে আত্মচরিতের বাংলা সংস্করণ প্রকাশিত হয়।

এ ছাড়া বাংলায় লেখা “বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার এবং অন্নসমস্যায় বাঙালির পরাজয় ও তার প্রতিকার’ তাঁর অন্যতম উল্লেখযােগ্য প্রবন্ধ। তাঁর বিখ্যাত গ্রন্থ “History of Hindu Chemistry” দুই খণ্ডে প্রকাশিত হয়। চরক, সুশ্রত, বাণভট্ট, বৃন্দ, চক্রপাণি কিংবা নাগার্জুন যে দীর্ঘ বর্ণনা দিয়েছেন সেই সব অজানা তথ্যকে প্রফুল্লচন্দ্র দুখণ্ডে প্রকাশ করেছিলেন। আর এটিই তাঁর দীর্ঘ গবেষণা সমৃদ্ধ রচনা।

ব্রিটিশরা চিরকালই ভারতীয়দের হেয় দৃষ্টিতে দেখেছে। কিন্তু সেই সময় প্রফুল্লচন্দ্র তাঁর মেধা ও গবেষণা দ্বারা প্রমাণ করেছিলেন, ভারতবাসীরাও পিছিয়ে থাকার নয়। শুধু তাই নয় রসায়ন শিক্ষার প্রসারে তার উদ্যোগী ভূমিকা স্মরণীয়। তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়ােজিত করেছিলেন।

বিজ্ঞানসাধক প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories