Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সীমান্ত লাগোয়া এলাকায় ঘটল নৃশংস হত্যাকাণ্ড, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিকে সন্দেহ

নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া বানপুর গেদে রোডের ধারে এক চাষের জমি থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধবস্ত্র ও ক্ষতবিক্ষত মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাইষষ্ঠীর দিন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তাঁরা জমির পাশে রক্তে ভেসে থাকা মহিলার দেহ প্রথম দেখতে পান। শরীরজুড়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ও গলার কাছে গভীর ক্ষত ছিল বলে জানা গেছে। দ্রুত কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পুলিশের তরফে জানা গেছে, মৃতার পাশ থেকে একটি মোবাইল ফোন ও একটি হাতব্যাগ উদ্ধার হয়েছে। মৃতদেহটির হাতে ‘মুক্তি’ নামটি লেখা ছিল, যা থেকে হয়তো তাঁর পরিচয় জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সীমান্তঘেঁষা এই অঞ্চলে বাংলাদেশি দুষ্কৃতীদের অবাধ যাতায়াত নিয়েই দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন স্থানীয়রা। অনেকের ধারণা, এই নির্মম হত্যার পেছনেও তাদেরই হাত থাকতে পারে। কারণ, মৃতদেহে একাধিক জখমের চিহ্ন ছিল, যা থেকে স্পষ্ট যে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথার খুন।

এলাকার বাসিন্দা মিলন মণ্ডল বলেন, “রেলগেটের ধারে জমির মধ্যে এমন নির্মমভাবে কাটা দেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠেছি। যে কেউ আতঙ্কিত হবে এমন দৃশ্য দেখে। প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসনের ব্যর্থতাই এই ধরনের ঘটনা বারবার ঘটতে দিচ্ছে। এখনই যদি সরকার ও পুলিশ কড়া পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে।”

এদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার কে অমরনাথ জানান, “ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই মহিলার পরিচয় জানার পাশাপাশি, ঘটনার পেছনে কারা দায়ী, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories