Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

ভারতে প্রথম চালু হল মহিলাদের নিরাপত্তার জন্য হট লাইট কিয়স্ক

এনবিটিভি ডেস্কঃভারতের মধ্যে কোলকাতাতেই প্রথম নতুন উদ্যোগ চালু হল মহিলাদের নিরাপত্তার জন্য হট লাইট কিয়স্ক।

আপাতত আলিপুর চিড়িয়াখানার বিপরীতে একটি হট লাইন কিয়স্ক চালু হয়েছে।

রাতের শহর যতটাই মায়াবী আবার একদিকে ততটাই ভয়ের। বিভিন্ন সময় রাতে শ্লীলতাহানির শিকার হন মহিলারা। ফাঁকা শুনশান রাস্তায় কীভাবে বিপদের মোকাবিলা করবেন, কেই বা তাঁকে সাহায্য করবে তা নিয়ে বরাবরই একটা বড়ো প্রশ্ন ছিল। হট লাইন কিয়স্ক হল আগেকার সময়ের মতোই একটি টেলিফোন বুথ। তবে, অনেক উন্নতমানের। কিয়স্কের ভিতরে একটি সুইচ রয়েছে সেটাতে টাচ করলে সরাসরি লালবাজারে ফোন চলে যাবে,  কিয়স্কের ভিতর সিসিটিভি ক্যামেরা থাকায় থানা থেকে পুলিশ অফিসাররা পরিষ্কার দেখতে পাবেন যে কে বিপদে পড়েছে।

প্রসঙ্গত, মূলত অভিযোগ জানাবার জন্যই কিয়স্কের ব্যবস্থা। এখন থেকে বিপদে পড়লে আর থানায় যেতে হবে না। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, শুধু মহিলা রাস্তায় বিপদে পড়লে এই সুভিদা তা নয়, যে কোনো সাধারণ নাগরিক তাঁর সমস্যার কথা পুলিশকে জানাতে পারবেন কিয়স্কের মাধ্যমে।

অন্যদিকে, কেউ যদি প্র্যাঙ্ক করে অর্থাত্‍ মজা করে ভুয়ো ফোন করে সেক্ষেত্রে, সিসিটিভি ক্যামেরা বন্দি  ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। আলিপুর চিড়িয়াখানায় যেহেতু সবসময়ই জন সমাগম হয় এবং বাইরে থাকেও অনেক মানুষ আসেন তাই প্রাথমিকভাবে এই অঞ্চলটিকেই বেছে নেওয়া হয়েছে।

ঘটনা সুত্রে আশা করা যায়,  পরবর্তী ক্ষেত্রে কলকাতার বিভিন্ন জায়গায় হট লাইন কিয়স্ক বসানো হবে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories