Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বিশ্বসেরা নির্বাচিত কাতারের হামাদ বিমানবন্দর

নিউজ ডেস্ক : গত প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে ২০২১ সালের বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। গত সোমবার সিএনএন ট্রাভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাম-আয়েশ আর সেরা মানের খাবার ও পানীয়র জন্য বিখ্যাত সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টকে এবার কেবল হামাদ বিমানবন্দরই নয়, জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরও পেছনে ফেলেছে। চাঙ্গির অবস্থান চলে গেছে তৃতীয়তে।

হামাদ বিমানবন্দর গত কয়েক বছর ধরেই র‌্যাংকিংয়ে ধাপে ধাপে ওপরে উঠছিল। কাতার সরকার এই বিমানবন্দর ও কাতার এয়ারওয়েজে প্রচুর বিনিয়োগ করার ফলাফল হামাদের এই শীর্ষস্থান অর্জন।

হামাদ বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট থাকা যাত্রীদের জন্য বিনামূল্যে শহর ভ্রমণ, থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা আছে। এছাড়া, একটি ভিআইপি ট্রান্সফার সেবাও আছে, যার অংশ হিসেবে বিমানবন্দরে নামার পর এয়ারলাইনসের কর্মীরা দর্শনার্থীদের গাইড করে এবং পরবর্তী ফ্লাইটে পৌঁছে দেয়।

২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পরিচালিত জরিপের মাধ্যমে নির্বাচিত বিশ্বসেরা বিমানবন্দরগুলোর বেশিরভাগই ইউরোপ ও এশিয়ার। এর মধ্যে তিনটি বিমানবন্দরই জাপানের। ফলে জাপান সব মিলিয়ে বিমানবন্দরের ক্ষেত্রে বেস্ট-রেটেড দেশ নির্বাচিত হয়েছে।

হামাদ, হানেদা ও চাঙ্গির পর বিশ্বসেরার তালিকায় থাকা অন্যান্য বিমানবন্দরগুলো হলো-ইনচেয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, টোকিও নারিতা বিমানবন্দর, মিউনিখ বিমানবন্দর, জুরিখ বিমানবন্দর, লন্ডনের হিথ্রো বিমানবন্দর, কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর।

সূত্র : ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories