Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হিজাব রায়ের বিচারকদের “Y” ক্যাটাগরি নিরাপত্তা কর্ণাটক সরকারের

এনবিটিভি ডেস্কঃ  কর্ণাটক সরকার হাইকোর্টের বিচারকদের জন্য “Y” ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। গত ১৫ মার্চে যে বিচারকদের বেঞ্চ মুসলিম ছাত্রীদের স্কুল এবং কলেজের ক্লাসরুমে হিজাব পরার অনুমতি দেওয়ার আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।

উল্লেখ্য, শনিবার প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর কিছু এলাকা থেকে বিচারকদের মৃত্যুর হুমকির প্রেক্ষিতে কর্ণাটক সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই রবিবার বলেছেন যে, “হাইকোর্টের বিচারকরা যারা হিজাব ইস্যুতে রায় দিয়েছেন তাদেরকে ‘ওয়াই’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে। কারন তাদের জীবনের সামনে অনেক ঝুঁকি আসছ। এমনকি প্রান নাশের হুমকিও।

এদিকে শনিবার কর্ণাটক হাইকোর্টের বিচারকদের মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে তামিলনাড়ুতে দুই ব্যক্তিকে জেল হেফাজতে নেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস. দীক্ষিত এবং বিচারপতি খাজি জাইবুন্নেসা মহিউদ্দিনের সমন্বয়ে গঠিত হয়েছিল হিজাব রায়ের বিশেষ বেঞ্চ। ক্লাসরুমের মধ্যে হিজাবের দাবির আবেদন খারিজ করার সময় হিজাব পরা ইসলামের অপরিহার্য অঙ্গ নয় বলে উল্লেখ করেছেন বিচারপতিদের এই বেঞ্চ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories