Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আনিসের খুনিদের গ্রেফতারের দাবিতে কলকাতায় যুব ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচি

বাদশা সেখ, কলকাতা, এনবিটিভি: আলিয়ার প্রাক্তনী ও বিভিন্ন গণআন্দোলনের মুখ আনিস খানের খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে উত্তাল। বুধবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে ধর্মতলায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। অবস্থান বিক্ষোভ থেকে আনিস খানের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

বিক্ষোভে আনিসের বাবার কথামতো সিবিআই তদন্ত বা হাইকোর্টে কর্মরত বিচারপতির তত্ত্বাবধায়নে বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলা হয়। বিক্ষোভ সভায় মহঃ কামরুজ্জামান বলেন আনিস খানের খুনিদের গ্রেফতার, কঠোর শাস্তি ও গণ আন্দোলনের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারন এধরনের ঘটনা ঘটিয়ে শাসকদলের মদতপুষ্ট পুলিশ ও দূষ্কৃতিরা অন্যায়ের বিরুদ্ধে গণ আন্দোলনে যোগ দেওয়া ছাত্র যুবদের মুখ বন্ধ করতে চাইছে। আমরা চাই আনিস খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই ধরনের অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়া হোক। যদি পূর্বের বিভিন্ন ঘটনার মতো বেশকিছুদিন পর আনিস হত্যার ঘটনাকে ধামা চাপা দিয়ে দেওয়ায় চেষ্টা হয় তাহলে রাজ্য জুড়ে চলমান গণ আন্দোলন আরো বেশি ছড়িয়ে পড়বে।

বিক্ষোভ সভায় গতকাল আনিস হত্যার বিচার চেয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী তাণ্ডবের তীব্র নিন্দা জানানো হয়।

এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা মাওঃ মোস্তাকিম সাহাজি, হাফেজ আজিজ উদ্দিন, মাওঃ আবদুল্লাহ জোবায়ের, মাওঃ জাভেদ আলি সহ সংখ্যালঘু যুব ফেডারেশনের কেন্দ্রীয় ও জেলা স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories