Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বরোদায় জমি দখল করে বিপাকে ইউসুফ পাঠান, হাইকোর্টে মিলল না রেহাই

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান বর্তমানে এক আইনি জটিলতার মুখে পড়েছেন। বরোদার একটি সরকারি আবাসিক জমি দখল ঘটনা নিয়ে গুজরাট হাইকোর্ট সম্প্রতি ইউসুফ পাঠানকে অবৈধ ভাবে জমি দখল করার মামলা দায়ের করেছে। এই ঘটনার সূত্রপাত হয় ২০১২ সালে। সেই সময় পাঠান বরোদার ট্যান্ডালজা এলাকায় নিজের বাংলোর পাশে একটি খালি জমি কেনার জন্য বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে আবেদন করেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার ও পরিবারের নিরাপত্তার জন্য অতিরিক্ত জমির প্রয়োজন। বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশন জমিটির যাচাই করে ২০১৪ সালে তার আবেদন নাকচ করে দেয় কিন্তু এরপরও পাঠান জমিটি দখল করে রাখেন বলে জানা যাচ্ছে।

২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিষয়টি আবার সামনে আসে। তখন বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে জমিটি ছাড়ার নোটিশ পাঠায়। পাঠান এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন, কিন্তু বিচারপতি মৌনা ভাটের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। আদালতের রায়ে বলা হয়, জনপ্রিয়তা থাকলেই কেউ আইনের বাইরে যেতে পারেন না। বিচারপতি ভাট এই বিষয়ে জানান, “একজন সাংসদ ও জনপরিচিত ব্যক্তি হিসেবে পাঠানের দায়িত্ব আরও বেশি। এমন ব্যক্তিদের প্রতি ছাড় দেখালে সমাজে ভুল বার্তা যায় এবং আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories