Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আইএসএলে প্রতিবছর ২৫ কোটির লোকসান, খোলা চিঠিতে চেয়ারপার্সনকে উদ্বেগ জানালেন পার্থ জিন্দাল

করোনা আবহে দর্শকশূন্য গ্যালারিতে খেলা হলেও ইস্টবেঙ্গল-মোহনবাগানের অন্তর্ভুক্তি আইএসএলে যে আলাদা মাত্রা যোগ করেছে সন্দেহ নেই। সবমিলিয়ে বাড়ি বসেই আইএসএলে মজে দেশের তামাম ফুটবল অনুরাগীরা। আর এই ফুটবলযজ্ঞে সামিল হতে গিয়ে, পোডকাস্টে দলের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণের মাঝে অনুরাগীরা ভুলতে বসেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থা।

ইস্টবেঙ্গল নতুন যোগদান করায় চলতি মরশুম শেষে বিষয়টি হয়তো উপলব্ধি করবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। কিন্তু বাস্তব চিত্র এটাই যে প্রতিবারই জাঁকজমক এবং চাকচিক্যে পূর্ণ টুর্নামেন্টের শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাঁড়ারে তো কিছু ঢোকেই না, উলটে লোকসান হয় কোটি-কোটি টাকা। পরিমাণটা ২৫ কোটির মত। চলতি বছর কোভিড আবহে দর্শকশূন্য খেলা হওয়ায় টিকিট বিক্রি নেই, নেই স্পনসরের জোগান। স্বাভাবিকভাবে চলতি মরশুমের শেষে অবস্থাটা আরও করুণ হতে চলেছে।

সবকিছু আঁচ করে এফএসডিএল (আইএসএল আয়োজক) চেয়ারপার্সন নীতা আম্বানির কাছে খোলা চিঠি লিখলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। প্রত্যেক বছর ২৫ কোটি লোকসানের হাত থেকে বেরিয়ে আসার উপায় কী, পরামর্শ চেয়ে নীতা আম্বানির দ্বারস্থ হলেন সুনীলদের দলের কর্ণধার। যা আইপিএলের ভরা মরশুমে আলাদা মাত্রা যোগ করেছে।

চলতি বছর লোকসানের পরিমাণটা আরও বাড়তে পারে। এমতাবস্থায় ক্লাব চালানো দিনকে দিন দুঃসহ হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। মিসেস আম্বানিকে লেখা ভারতীয় শিল্পপতির চিঠিতে এমনই উদ্বেগ প্রকাশ পেয়েছে। পার্থ জিন্দাল লিখেছেন, ‘টিকিটের থেকে কোনও রেভিনিউ চলতি বছর নেই। স্পনসরশিপ হারাতে হয়েছে। এর উপর বায়ো-বাবলের কারণে অতিরিক্ত খরচের বোঝা চেপেছে। ফল নাটকীয়ভাবে আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি।’

দেশ-বিদেশের অন্যান্য লিগগুলো কঠিন সময়ে টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব প্রদান করে ব্রডকাস্টিং চ্যানেলগুলোর থেকে অর্থ আদায় করে নিচ্ছে। যাতে আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা লোপ পাচ্ছে। এক্ষেত্রে আইএসএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস নিজেই লিগের কো-ওনার। পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশন লিগে অংশগ্রহণকারী দলগুলোকে ইয়ুথ ডেভলপমেন্টের জন্য ২ কোটি টাকার যে সাবসিডি দেওয়ার ঘোষণা করেছিল তাও সাসপেনশনের আওতায়। এমতাবস্থায় আইএসএলের আর্থিক পরিকাঠামো দিন দিন ভঙ্গুর হচ্ছে। খোলা চিঠিতে এমন ভাষাতেই উদ্বেগ প্রকাশ করেছেন জেএসডব্লু সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories