Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

আন্তর্জার্তিক নারী দিবস উপলক্ষ্যে লালগোলায় ন্যাশনাল ওমেন্স ফ্রন্টের মহিলা সমাবেশ

 

ইমাম সাফি, মুর্শিদাবাদ:৮ ই মার্চ দেশজুড়ে পালিত হলো আন্তজার্তিক নারী দিবস । বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গোটা বিশ্বে এই দিনটিকে পালন করা হয় । ভারতেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে । ন্যাশনাল ওমেন্স ফ্রন্ট একটি সর্বভারতীয় মহিলা সংগঠন । বিভিন্ন সময় নারী অধিকার দিয়ে এই সংগঠনটিকে সোচ্চার হতে দেখা যায় । দেশজুড়ে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে এই সংগঠনটির বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় ।
সোমবার দেশের বিভিন্ন জায়গায় আন্তর্জার্তিক নারী দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ওমেন্স ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান লক্ষ্য করা যায় । মুর্শিদাবাদের লালগোলার বলরামপুর গ্লোবাল ইংলিশ মিডিয়াম স্কুলে একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয় । এইদিনের মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জয়নাল আবেদীন সাহেব, উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী দীপশিখা হালদার, মৌলানা আশরাফ হোসেন, বিশিষ্ট শিক্ষক লায়লা তাসলিম।
প্রত্যেক বক্তা তাঁদের বক্তৃব্যে দেশ, সমাজ ও পরিবার গঠনে নারীদের ভূমিকা তুলে ধরেন পাশাপাশি ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে সে সকল দিক গুলো তুলে ধরেন উপস্থিত বক্তারা।
এছাড়াও এইদিনের সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ওমেন্স ফ্রন্টের নেত্রী আলেয়া পারভীন, তুহিনা পারভীন, সাজিদা ইসলাম, মুহিনা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories