Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

‘উদয়ের পথে’ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সপ্তাহব্যাপী করোনা সচেতনতা সপ্তাহ পালন শুরু ডোমকলে

বর্তমানে সারা বিশ্বজুড়ে করোনা মহামারী তার করাল থাবা বসিয়েছে। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতবর্ষ শীর্ষে অবস্থান করছে। পশ্চিমবঙ্গেও সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে জনগনকে সচেতন করতে মাঠে নামলো ডোমকলের “উদয়ের পথে ” নামক স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার থেকে এক সপ্তাহ ব্যাপী করোনা সচেতনতা সপ্তাহ পালন করবে এই সংগঠনটি। প্রভাত ফেরির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয় ডোমকল বাসস্ট্যান্ডে। সাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা। করোনা বিধি নিয়ে মাইকে প্রচার করে জনগণকে সচেতন করা হয়।

সংস্থার কালচারাল সেক্রেটারি বাসিরুল ইসলাম বলেন “করোনা অতিমারীর বর্তমান পরিস্থিথিতে জনগণের মধ্যে একমাত্র করোনা সচেতনতা বৃদ্ধিই করোনা থেকে মুক্তি পাওয়ার উপায়। তাই আমরা মাস্ক বিতরণ, করোনা সচেতনতার লিফলেট বিলি ও মাইকিং এর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories