Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর-এর ফর্ম বিতরণ করতে গিয়েই ব্রেন স্ট্রোক মৃত্যু বিএলও-র

রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর। এই কাজের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার (বিএলও)দের ওপর পড়েছে বিরাট চাপ। সেই অতিরিক্ত কাজের চাপই প্রাণ কাড়ল এক মহিলা বিএলও-র। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামপুর এলাকায়। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)। তিনি মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও ছিলেন এবং পেশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী। শনিবার ভোটারদের দুয়ারে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তার।

নমিতা দেবীর স্বামী মাধব হাঁসদা অভিযোগ করে বলেন, “বিডিও অফিস থেকে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিল। বারবার ফোন করে বলা হতো কাজ শেষ হয়নি। সে মানসিক চাপে ছিল। সন্ধ্যাতেও ফর্ম বিলি করতে বের হয়েছিল, তখনই ব্রেন স্ট্রোক হয়।” মৃতার ছেলে, যিনি কর্মসূত্রে বাইরে থাকেন, জানান, “মা প্রায়ই বলত, কাজ বুঝতে পারছি না, শেষ পর্যন্ত সেই চাপই মায়ের প্রাণ নিল।” পরিবারের দাবি, অতিরিক্ত কাজ ও মানসিক উদ্বেগের জেরেই ব্রেন স্ট্রোকে নমিতা দেবীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সহকর্মীরা জানান, নমিতা দেবী ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল এক কর্মী। কিন্তু এত ভারী কাজের চাপ সবার পক্ষে সামলানো সম্ভব নয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনা বা কাজের অতিরিক্ত চাপ নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories